Thursday, August 02, 2007
সুরা আল ইমরানের ৫৯ আয়াতে হযরত ঈসা (আ:)সম্পর্কে আল্লাহ বলেন:¨আল্লাহর কাছে ঈসার উদাহরণ হচ্ছে আদমের অনুরুপ।তিনি তাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে। এবং তারপর তাকে বলেছিলেন-হয়ে যাও,সংগে সংগে হয়ে গেলেন।’’ পিতাবিহীন জন্মাবার দরুণ ইহুদীরা তার জন্মবিষয়ে নানা অপবাদ দিত।অথচ আদম(আ:)এর জন্মটা ছিল এর চেয়েও বিস্ময়কর;যিনি পিতামাতাবিহীন জন্ম নিয়েছিলেন। সুরা নিসার ১৫৭নং আয়াতের ব্যাখ্যায় সন্দেহ সম্পর্কে তফসীর হযরত যাহহাক(রাহ:)বলেন-ইহুদীরা যখন হযরত ঈসা(আ:)কে হত্যা করতে বদ্ধপরিকর হলো,তখন তার ভক্ত ও সহচরবৃন্দ এক স্হানে সমবেত হলেন।হযরত ঈসা(আ:)ও সেখানে উপস্হিত হলেন।শয়তান ইবলীস তখন রক্ত পিপাসু ইহুদী ঘাতকদেরকে হযরত ঈসা(আ:)এর অবস্হানের ঠিকানা জানিয়ে দিল।৪০০০ ইহুদী একযোগে গৃহ অবরোধ করল।হযরত ঈসা(আ:)তার ভক্ত ও সহচরবৃন্দকে সম্বোধন করে বললেন,তোমাদের মধ্যে কেউ
এই গৃহ হতে বহির্গত ও নিহত হতে এবং পরকালে বেহেস্তে আমার সাথী হতে প্রস্তত আছো কি?জনৈক ভক্ত আত্মোৎসর্গের জন্যে উঠে দাড়ালেন।হযরত ঈসা(আ:)নিজের জামা ও পাগড়ী তাকে পরিধান করালেন।অতপর তাকে ঈসা (আ:)এর সাদৃশ্ করে দেয়া হলো।যখন তিনি গৃহ থেকে বের হলেন,তখন ইহুদীরা ঈসা(আ:)মনে করে তাকে বন্দী করে নিয়ে গেল ও শুলে চড়িয়ে হত্যা করলো।অপরদিকে ঈসা (আ:)-কে আল্লাহ জাল্লা শানুহু আসমানে তুলে নিলেন(তফসীরে কুরতুবী) অন্য এক বর্ণণায় পাওয়া যায়,যে ইহুদী তাকে হত্যা করতে সর্বপ্রথম ঘরে ঢুকেছিল ,আল্লাহ সেই ব্যক্তির আকার-আকৃতি পরিবর্তন করে হুবহু ঈসা(আ:)এর ন্যায় করে দেন।অতপর আল্লাহ ঈসা(আ:)কে সুকৌশলে আকাশে তুলে আসেন। অন্যদিকে ব্যর্থ মনোরথ হয়ে সেই লোকটি যখন গৃহ থেকে বেরিয়ে এল তখন অন্যান্য ইহুদীরা তাকেই ঈসা(আ:)মনে করে পাকড়াও করল ও শুলেতে চড়াল। শুলে চড়ানের পর কিছু লোক বললো,আমরা তো নিজেদের লোককেই হত্যা করে ফেলেছি।কেননা,নিহত লোকটির মুখমন্ডল ঈসা(আ:)এর মত হলেও তার অংগ-প্রত্যংগ অন্য রকম।তদুপ এ লোকটি যদি ঈসা হন, তবেআমাদের প্রেরিত লোকটি গেল কোথায়?আর এ লোকটি আমাদের হলে, ঈসা(আ:)ই বা কোথায় গেলেন?সুরা নিসার ১৫৭-১৫৮ আয়াতে এদের এই ধাধার কথাই ব্যক্ত হয়েছে ও সবশেষে আল্লাহ নিজেই বলেছেন-তিনি হচ্ছেন মহাশক্তিমান ও রহস্যময়। তবে এ ২টি বর্ণণার মধ্যে যে কোনটিই সত্য হতে পারে।কোরআন করীমে এ সম্পর্কে সুষ্পষ্ট করে কিছু বলা না হলেও ইমরানের ৫৫নং আয়াতে আল্লাহ বলেছেন-এই বিবাদের ফয়সালা করবেন(হাশরের দিন)। যাহোক,তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন এবং ইসলামের পথে ডাক দিবেন। Add a Comment Add a Comment <<Home |
from Bangladesh
Thank u sir .
may Allah helps us all