Learn Islam in Bengali language
Islam,Quran-Hadis,miracles events,vedio clips etc..
যা জানা দরকার

ভাই, বিশুদ্বভাবে ধর্ম চর্চার আন্ন্দ বলে বুজানো যায় না শুধু অনুভব  করা যায় মুনাজাতে প্রায়ই শুনতে পাই, হে আল্লাহ !রাসুল(সঃ)এর উসিলায় আমাদের মাফ করে দিন --এটি একটি অন্যতম শিরক।কিভাবে?একটু ব্যখ্যা দেই:হযরত ওমর(রঃ)এর সময়কার ঘটনা ।একবার বৃষ্টির অভাবে ফসল ঠিকভাবে না হওযায় সবাই রাসুল (সঃ)এর চাচা হজরত আববাস (রাঃ)কাহে ছুটে এলেন ।হে আব্বাস!রাসুল(সঃ)ইনতেকাল করেছেন,তিনি আর আমাদের মাঝে নেই,আপনি জীবিত,আমাদের মাঝে আপনি সবচেয়ে পরহেজগার,শুরু করুন আল্লাহর কাছে দোয়া আমরাও শামিল হচ্ছি ।তারপর যথারীতি বৃষ্টি শুরু হলো সুতরাং শর্ত হচ্ছে :লোকটিক জীবিত হতে হবে,পরহেজগার হতে হবে, কোন মৃত লোককে মাধ্যম করা যাবে না,নিজের কোন নেক কাজের উসিলায়, আল্লহর কোন সুন্দর নামের বা আসমাউল হুসনার উসিলায় মাফ চেতে পারেন, যেমন:আররহমান,আলগাফুরুসহ আরও অনেক নামে।কিন্ত কোন মৃত লোকের উসিলায় নয়।এমনকি রাসুল(সঃ) নামেও নয়।রাসুল(সঃ)সবসময়ই ছাহাবীদেরকে শিরক থেকে বেচে থাকার নির্দেশ দিতেন,এমনকি ছোট হলেও।কেননা আল্লাহসুবহানাতায়ালা সব গুনাহ মাফ করলেও শিরককারীকে মাফ করবেন না। অনেকে ঐ এক হাদিছের কথা বলেন:রাসুল(সঃ)এক অন্ধ লোককে তার সম্স্যা সমাধানের জন্য উসিলা(রাসুল সঃ এর উসিলা) করার নির্দেশ দিয়েছিলেন কিন্ত তখন তিনি জীবিত ছিলেন ও সেটা ছিল শুধু ঐ লোকের জন্যই।একটু খেয়াল করলে দেখবেন ওমর (রঃ)সময়কার ঘটনাটি।রাসুল(সঃ)রওজা মুবারকটি (কবর)সেখান থেকে খুব একটা দুরেও ছিল না ।কেন তারা সেখানে গেলেন না?যদি উসিলা চাওয়ার কোন বিধান থেকে থাকতো কোন মৃতের উপর তাহলে তারা তা করতেন।প্রচুর বই পড়ুন বিশুদ্বভাবে ইসলামকে জানুন।আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন যাচাই বাছাইয়ের জন্য, আবেগে গা ভাসাবার জন্য না।অনুগ্রহ করে বিষয়টি সবাইকে জানান ।(সম্প্রতি ইসলামী গবেষণা সংস্হায় সৌদি থেকে প্রকাশিত শিরকের বাহন নামক বইতে এই তথ্য মিলেছে ।) (লেখাটি বিজ্ঞানী.কম প্রকাশিত)

 

posted by mmrony @ 7:20 PM
Bookmark this post: KhabberDel.ici.ousDiggRedditY! MyWebGoogle Bookmarks
(0) comments


Add a Comment



Add a Comment

<<Home